মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য

লিকেজ মেরামত করতে গিয়ে তিতাসের ৩ কর্মী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পান্থপথে গ্যাস লাইনের লিকেজ মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের তিন কর্মী দগ্ধ হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে তিতাস।

তিতাসের একটি সূত্র জানিয়েছে, গ্যাসের লাইনের লিকেজ মেরামত করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন কর্মী আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার ত্রিশ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

লিকেজের কাছাকাছি বিদ্যুতের কোন তার থেকে আগুন লাগতে পারে বলে ধারণার কথা জানিয়েছে তিতাসের ওই সূত্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ