মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বায়তুল মোকাররম থেকে আটকদের রাতের মধ্যে মুক্তি দিতে হবে: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে কটূক্তি ও দেশের বিভিন্ন স্থানে দীনি মাহফিল বন্ধের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত তাওহীদি জনতার মিছিলে লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, দীর্ঘ দিন যাবত তাওহিদী জনতা মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু শান্তিপূর্ণ এ প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। সেই সঙ্গে ইসলামী নেতৃবৃন্দ বিশেষ করে হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিভিন্ন মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে।

এর প্রতিবাদে আজ বাদ জুমা তাওহিদী জনতা বায়তুল মোকাররম উত্তরগেট থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এই মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচার লাঠিচার্জসহ প্রায় ত্রিশ জনকে গ্রেফতার করেছে। তারা সবাই সাধারণ ধর্মপ্রাণ জনতা। আজ রাতের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে ভাস্কর্য নির্মাণ বন্ধসহ দীনি মাহফিলের অনুমতি দিতে হবে। ইসলামী নেতৃবৃন্দের নামে কটূক্তি ও বিষোদগার বন্ধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ