শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নবনিযুক্ত ধর্মপ্রতিমন্ত্রীকে দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন: গোপালগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল (এমপি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতি।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জে এবং টুঙ্গিপাড়ায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিক্ষকগণ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন মাওলানা মুহা. শহিদুল ইসলাম।

সেসময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য মুফতি রুহুল আমিন, ইফার পরিচালক মোস্তফা মনসুর আলম খান, মুহা. আনিছুজ্জামান সিকদার, মুহা. আনিছুর রহমান সরকার, ইফার জেলা উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাসউদুল হক।

এদিন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতির পার্শ্ববর্তী বিভিন্ন (খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বৃহত্তর ফরিদপুর) জেলার শিক্ষক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে যারা ছিলেন- হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুহা. শহিদুল ইসলাম শহিদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইমরুল কায়েস, মাওলানা হাফিজুর রহমান, মুফতি নূরুল হুদা, হাফেজ মাওলানা আবুল হাসান, মাওলানা বাদিউজ্জামান, হাফেজ মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মাওলানা মুহা. ইসরাফিল, হাফেজ মাওলানা হাসিবুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ