সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

পানছড়িতে জনপ্রতিনিধিদের নিয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার, বিট পুলিশিং সফল করি-অপরাধ মুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে দেশে চলমান সকল অপরাধ জিরো টলারেন্স রাখতে প্রশাসনের এমন উদ্যাগ।

আজ (২৮ নভেম্বর) শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের আয়োজনে ১নং বিট পানছড়ি বিটে ৩ নং সদর ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এই বিট পুলিশিং মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে পানছড়ি থানার ওসি তদন্ত কামরুজ্জামান, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, স্থানীয় মেম্বার আসিফ করিম, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় পানছড়ি থানার ওসি তদন্ত কামরুজ্জামান বলেন, সমাজের সকল ধরনের মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। সবাই সচেতন হলে সমাজ থেকে এ ধরনের অপারধ নির্মূল করা সম্ভব হবে।

-এটি