মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কুমড়ার বিশেষ ছয় উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমড়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় বিশেজ্ঞদের কারণে কুমড়ার বেশ কদর। কেননা এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা চোখের সমস্যায় বেশ কার্যকরী। এছাড়াও কুমড়া শাকে রয়েছে বিশেষ কিছু উপকারিতা । যেমন-

এক- যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের জন্যও কুমড়া শাক খুব উপকারী। কারণ এটি শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে।

দুই- কুমড়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এ কারণে এটি ক্ষত সারাতে বেশ কার্যকর। তাই যদি কোনো আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা হয় তাহলে অবশ্যই এই শাক খেতে পারেন।

তিন- প্রোটিন সমৃদ্ধ কুমড়ার শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এছাড়া এই শাক খেলে রক্তের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে।

চার- ভিটামিন এ ও সি সমৃদ্ধ কুমড়া ত্বককে উজ্জ্বল করে তোলে । সেই সঙ্গে চুলও ভালো রাখে।

পাঁচ- কুমড়ার পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা দেহে রক্তের অভাব হতে দেয় না। যেহেতু নারী এবং শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি থাকে এ কারণে তারা খাদ্যতালিকায় এই পাতা রাখতে পারেন।

ছয়- কুমড়া শাক দাঁত ও হাড় মজবুত করতেও সহায়তা করে। দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে ২-৩ বার কুমড়া শাকের তরকারি, স্যুপ বা কুমড়া পাতার রস খেতে পারেন। এতে চোখে কম দেখার সমস্যা দূর হয়। এছাড়াও, এটি ছানির মতো সমস্যাও প্রতিরোধ করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ