বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পরিবেশ থেকেই বেড়ে ওঠে শিশুদের আকিদা-বিশ্বাস: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ছোটোবেলায় যে শিক্ষা-সাংস্কৃতি, পরিবেশ ও আকিদা-বিশ্বাস অন্তরে স্থান দেয়া হয়, সেটাই পরবর্তী জীবনে প্রভাব সৃষ্টি করে। অন্তরে জাগ্রত হয়। আসলে জন্ম কোনো সাবজেক্ট নয়। মূল সাবজেক্ট হলো পরিবেশ।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব এর উদ্যোগে নকীব সাহিত্য প্রতিযোগিতা’২০ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে ‘সুরক্ষিত শিশু-সুরক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ধরে নেন কোনো একজন হিন্দুর সন্তান কোনো মুসলমানের ঘরে লালিত-পালিত হলো। তাহলে সে বড় হয়ে কি রাম বলবে নাকি আল্লাহ বলবে? আল্লাহ বলবে। অথচ সন্তানতো হিন্দুই। তবু বলবে আল্লাহ। আর কোনো মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত-পালিত হয়। তাহলে সে বড় হয়ে কি আল্লাহ বলবে নাকি রাম বলবে? রাম বলবে। কিন্তু সন্তানতো মুসলমানেরই। এর কারণটা কি? কারণটা হলো, জন্ম কোনো সাবজেক্ট না। মূল সাবজেক্ট হলো শিক্ষা ও সাংস্কৃতি বা মানুষের বাস্তব নমুনা।

তিনি আরও বলেন, আমি অনেক সময় বলি। একজন ব্যক্তি ধ্বনি বিদ্যা শিখেছেন। কিন্তু তার বাড়ি সিলেট। তার বাড়ি চিটাগাং। তার বাড়ি বরিশাল বা নোয়াখালি। সে যতই ধ্বনি বিদ্যা শিখুক না কেনো? কথা বললেই আপনি বুঝতে পারবেন তার বাড়ি সিলেটে। মুখ খুললেই বুঝতে পারবেন তার বাড়ি বরিশাল কিংবা নোয়াখালিতে। তাহরেল দেখা গেলো শিক্ষা তার ভাষাকে পরিবর্তন করতে পারেনি। বা তার সাংস্কৃতিকে পরিবর্তন করতে পারেনি।

তিনি বলেন, দেখেন আমরা সবাই বাংলাদেশী মুসলমান। সবাই এক দেশের নাগরিক। কিন্তু আমাদের নোয়াখালির সাংস্কৃতি এক ধরনের। বরিশালের সাংস্কৃতি আরেক ধরনের। চিটাগাংয়ের সাংস্কৃতি ভিন্ন ধরনের। কারণটা কি? কারণটা হলো, পরিবেশ মানুষের উপরে এত প্রভাব সৃষ্টি করে যে শিক্ষাও সে প্রভাব সৃষ্টি করতে পারে না।

মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি এম. হাছিবুল ইসলামের সভাপতিত্বে ও নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা উবায়দুর রহমান নদভী, প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, মাওলানা লিয়াকাত আলী, মাওলানা মুà