সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

‘জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় অনলাইন অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। রোববার এক টুইটবার্তায় তিনি নিজেই একথা জানিয়েছেন। ইতোমধ্যে নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। এতে লাইক ৯০ হাজারেরও বেশি।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, রোববার সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম টিকটকে আমি অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছি। জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই। আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শুনব, আমাদের গল্পও তাদের বলব।

অনলাইনে ভিডিও শেয়ার করার মাধ্যম টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৮০ কোটিরও বেশি। ১৫৫টি দেশে ৪০টি ভাষায় চলে এটি। প্রতিদিন ১০০ কোটি ভিডিও দেখা হয়। টিকটিক হলো মাইক্রো ভ্লগিং (ভিডিও ব্লগ) অ্যাপ। টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে উল্লেখযোগ্য ফলোয়ার রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের। ইনস্টাগ্রামে তার অনুসারী ৫৪ লাখ, আর টুইটারে তার অনুসারী এক কোটির বেশি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ