মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

গোনাহ থেকে বাঁচার সহজ একটি উপায়: ড. আলী সাল্লাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সাওয়াবের কাজ করা সহজ। কিন্তু গোনাহ থেকে বেঁকে থাকা কঠিন। আপনি চাইলেই দুই রাকাত নফল নামাজ পড়তে পারবেন। কুরআন তেলাওয়াত করতে পারবেন। ইবাদাত বন্দেগী করেত পারবেন। কিন্তু চাইলেই গোনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। কথাগুলো শুনেছিলাম আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জবানে। কোনো এক ইসলাহী মজলিসে। (আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন।)

শয়তান মানুষের পেছনে সব সময় লেগেই থাকে। সে ছলেবলে কলে-কৌশলে মানুষকে গোনাহের দিকে ধাবিত করে। নফস গোনাহের দিকে ধাবিত হয়ে পড়ে। সময়-অসময়ে গোনাহের কাজে মন ঝুকে পড়ে আদম সন্তানের। এই গোনাহ থেকে কিভাবে বেঁচে থাকবো আমরা।

এ বিষয়ে একটি চমৎকার লেখা পোস্ট করেছেন সৌদি আরবের বিশিষ্ট সিরাত লেখক, গবেষক ও ইসলামী স্কলার ড. মুহাম্মদ আলী আস সাল্লাবি।

পোস্টটির বাংলা অনুবাদ তুলে ধরা হলো, ‘বুযুর্গরা বলেন, যখন তোমার মন কোন গোনাহের দিকে ধাবিত হয়, তখন পবিত্র কোরআনের এই আয়াত সম্পর্কে মনকে বোঝাও। আয়াতের অর্থ- মহান আল্লাহ বলেন, আপনি বলুন! তা (তুমি যা করতে চাচ্ছো) উত্তম নাকি চিরস্থায়ী জান্নাত-মুমিনদের জন্য যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে? (সুরা ফুরকান, আয়াত: ১৫)।

উপরোল্লিখিত আয়াত স্মরণে আসলে তখন আর গোনাহের দিকে মন সায় দিবে না। কারণ, একজন মুমিনের কাছে জান্নাতের চেয়ে প্রিয় ও অধিক কাঙ্খিত বস্তু আর কিছুই হতে পারে না। সুতরাং আয়াতটি গোনাহ থেকে বাঁচার বড় একটি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন এবং গোনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন। আমিন

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ