মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

অপহৃত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবককে উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উর শরণার্থী ক্যাম্প থেকে অপহৃত স্বেচ্ছাসেবক (সিপিপি) মোহাম্মদ হোসেনকে বুধবার গভীর রাতে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক রোহিঙ্গা নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নেতার নাম মোহাম্মদ তাহের।

পুলিশ জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লক থেকে হোসেনকে উদ্ধার করা হয়।

জানা যায়, হোসেন টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার মোহাম্মদ কাশেমের ছেলে। তিনি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে ওই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। আটক তাহের একই ক্যাম্পের ব্লক-এ/১-এর বাসিন্দা আবুল বাশারের ছেলে। সে ক্যাম্পটির হেড মাঝির (রোহিঙ্গা কমিউনিটি নেতা) দায়িত্বে রয়েছে।

আরো জানা যায়, বুধবার বিকেলে ক্যাম্পে হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে মোবাইল ফোনে তার স্বজনের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এ খবর জানতে পেরে এপিবিএন সদস্যরা হোসেনকে উদ্ধারে অভিযানে নামেন। রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ