সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

বর্ণবাদের বলি হয়ে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ণবাদী আচরণের শিকার হয়ে করোনায় মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণাঙ্গ নারী চিকিৎসক। মৃত্যুর আগ মুহূর্তে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ৫২ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ চিকিৎসক নিজেই এ অভিযোগ করে যান।

মারা যাওয়ার আগে তিনি বলে যান, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি।

এদিকে মৃত্যুর আগে করা চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার এক ভিডিও; যা তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ধারণ করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে নামে ওই চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

বিবিসি জানায়, ডাক্তার মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত রোববার তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ