রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত ১০৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১০৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৮৯৬ জন। ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি চট্টগ্রামে।

সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৬১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১১ জন, বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ৩০ জন, সিভাসু ল্যাবে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিকেল ল্যাবরেটরিতে ৪১টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলায় ১৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ