মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম 

টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন মোহাম্মদ মহিউল (২১) ও মোহাম্মদ ফায়েল (২১) নামের দুই যুবক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেনী শহরতলীর পাঁছগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিউল দাগনভূঞা উপজেলার সেকান্দর পুর রফিকুল ইসলাম এর ছেলে। আর ফায়েল সিন্দুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ বানাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে তারা দুজনই পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী জানান, আহতদের মধ্যে মহিউলের মাথায় ও হাতে আঘাতের পরিমাণ বেশি ও ঝুঁকিপূর্ণ। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

-এএ