মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

আজ ছাত্র জমিয়তের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ নির্বাচন কমিশন এর ২৩ নিবন্ধিত রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ছাত্র সংগঠন ‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’। সংগঠনের বর্তমান কমিটি গঠিত হয়েছিলো গত ২০১৮ সালের জুলাই মাসে। এর সভাপতি (ভারপ্রাপ্ত) এখলাছুর রহমান রিয়াদ। আর সেক্রেটারি হুজায়ফা ওমর। বর্তমান কমিটি বিলুপ্ত করে সারাদেশে সংগঠনের কাউন্সিলরদের কণ্ঠভোটে নির্বাচিত করা হবে আগামী সেশনের কমিটি। ছাত্র জমিয়তের কাউন্সিলে অনুমোদিত কমিটির মেয়াদ থাকে দুই বছর।

আজ (৮ জানুয়ারি) শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় অফিসে হবে এ কাউন্সিল। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ কাউন্সিল ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হওয়ার ছিলো। তবে অনুমতি দেয়নি প্রশাসন। সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয় প্রেসক্লাবে সদস্য সম্মেলনের মেওখিক অনুমতি নেয়া ছিলো। সে হিসেবে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। কিন্তু পরবর্তীতে প্রশাসন অনুমোদন না দিলে বাতিল করা হয় সদস্য সম্মেলন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ