বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ও ভঙ্গুর: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল আমেরিকার ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে।

তিনি বলেন, এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ও ভঙ্গুর বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

গতকাল বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

গতকাল ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে যেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। সেসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত চারজন নিহত হয়। এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। এ ঘটনাকে সমর্থন করে ট্রাম্প নিজেই টুইটার ও ফেইসবুকে পোস্ট দিয়েছেন। তিনি দাঙ্গাকারীদেরকে দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন।

এ সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা দেখলাম একজন রাজনীতিবিদ তার দেশেল ভেতরে কীভাবে ধ্বংসযজ্ঞ চালায়। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে মার্কিন জাতিকে অপমানিত করা হয়েছে, একইসঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া এবং ইয়েমেনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ