বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

পিকআপের ধাক্কায় দুইজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের (মিনি ট্রাক) ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী দুই বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু'জন।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) সকালে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার পারকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৬০) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬২)। আহতরা হলেন, একই গ্রামের মৃত আনিছের ছেলে মো. আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরের দিকে আসছিলো ব্যাটারিচালিত অটোভ্যানটি। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পোতাজিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ