মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সবসময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮

বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ছয় হাজার। আর একদিনে প্রাণ হারিয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। বিশ্বে শনাক্ত ছাড়িয়েছে আট কোটি ৮৪লাখ।

করোনায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো রেকর্ড চার হাজার একশ ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল তিন লাখ ৭৪ হাজার।

অন্যদিকে চীনের উত্তরাঞ্চলের শিজিয়াজুয়াংয়ের এক কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় রাখা হয়েছে। শহরটিতে একশরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আর সংক্রমণ বাড়ায় জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে এই জরুরি অবস্থা চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে, মার্চের পরিবর্তে ফেব্রুয়ারি থেকেই গণহারে টিকা দেয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় ১৪ শতাধিক মানুষ মারা গেছে।

-এটি