বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সীমান্ত উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র ফাতাহ-১ এর পরীক্ষা চালালো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে সীমান্তে কয়েক মাস ধরে উত্তেজনার মধ্যেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে পাকিস্তান।

গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেশীয় তৈরি ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ-১ বহূমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখণ্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম।

সেনাবাহিনী ও বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছে। এর আগে গত ফ্রেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাদ-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। সূত্র : আনাদুলু এজেন্সী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ