মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

এইচএসসি ও সমমানের অটোপাসের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচএসসি ও সমমানের অটোপাসের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আগামীকাল সোমবার এ সংক্রান্ত অধ্যাদেশ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। অধ্যাদেশ জারির দুই দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, মন্ত্রিসভায় পাস হলে অধ্যাদেশটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পর অনুমোদনের জন্য খসড়াটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, অধ্যাদেশ জারি হওয়ার পর ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। পরের সপ্তাহে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধ্যাপক কায়সার আহমেদ বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ে ফল জমা দেয়ার যাবতীয় প্রস্তুতি তারা শেষ করেছেন। অধ্যাদেশ অনুমোদন হয়ে গেলে শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে তাদের। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ