মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

করোনা ভ্যাকসিন নিলেন রানি এলিজাবেথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব অ্যাডিনবার্গ প্রিন্স ফিলিপ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। শনিবার (৯ জানুয়ারি) বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রানী এলিজাবেথ এবং তার স্বামী উইন্ডসের প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইল্ডসর লকডাউনের পর থেকে প্রসাদেই অবস্থান করছেন। মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ করোনার টিকা ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এদিকে বিশ্বজুড়ে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাজ্যে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে, মারা গেছে ৮০ হাজারের বেশি মানুষ। এ অবস্থায় ব্রিটেনবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ