মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা

ঢাকায় হেফাজতে ইসলামের প্রেস ব্রিফিং আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর, ফটিকছড়ি ও কক্সবাজারে মাদরাসায় সন্ত্রাসী হামলা, শীর্ষ উলামায়ে কেরামের নামে মিথ্যাচার এবং ওয়াজ-মাহফিলে বাধাদানের ঘটনায় সাংগঠনিক বক্তব্য তুলে ধরতে প্রেস ব্রিফিং করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
.
আজ রোববার রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসায় হেফাজত মহাসচিবের কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এতে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জেহাদী, নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল কারীম কাসেমী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, অর্থসম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ