বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বঙ্গবন্ধুর ২টি ভাষণ বার বার শোনার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর দুটি ভাষণ আওয়ামী লীগের নেতাকর্মী ও নতুন প্রজন্মকে বার বার শোনার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা হলো- ১৯৭১ সালের ৭ মার্চ ও ১৯৭২ সালের ১০ জানুয়ারির ভাষণ।

আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের এক আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন শেখ হাসিনা। এ সময় অলিখিত ভাষণ দুটিতে ‘রাজনীতি করার প্রেরণা ও দিকনির্দেশনা, সবই রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে বঙ্গবন্ধুর দেশে ফেরার বিষয়ে তার কন্যা শেখ হাসিনা বলেন, পরিবারের কাছে না এসে, সোজা রেসকোর্স ময়দানে যান তিনি। সেখানে জনগণের উদ্দেশে স্বতঃস্ফূর্তভাবে অলিখিত ভাষণ দেন, যাতে স্বাধীন দেশ পরিচালনার সব নির্দেশনা ছিল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতিজ্ঞা করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। এই দেশ হবে অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ, বিশ্বে মাথা উঁচু করে চলবে।

স্বাধীনতাকে ব্যর্থ করতে চাওয়ারা ব্যর্থ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে সামনে এগিয়ে নেবো বাংলাদেশকে। জাতির পিতার স্বপ্ন অনুযায়ী দেশকে আমরা গড়ে তুলব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ