মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

‘স্কুলছাত্রী নিহতের ঘটনা সামাজিক অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ঢাকার কলাবাগানে স্কুলছাত্রী নিহতের ঘটনা সামাজিক অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ।

আজ রোববার রাজধানীর কামরাঙ্গীরচরে নুরিয়া মাদরাসায় যুবকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্মীয় অনুশাসন না মানার কারণেই দেশে খুন-ধর্ষণ ও ব্যভিচার বেড়েই চলেছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক ইসলাম কখনো সমর্থন করে না। নারী-পুরুষদের অবাধ মেলামেশা বন্ধ না হলে ধর্ষনের মত অনৈতিক কর্মকান্ড নির্মূল করা সম্ভব হবে না।

তিনি বলেন, দিন দিন নারী নির্যাতন ও ধর্ষণ পরবর্তী হত্যাকান্ড আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন কি শিশুরাও বাদ যাচ্ছে না। গতবছর শিশু ধর্ষণের ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তিনি অবিলম্বে এসব ধর্ষণের উপসর্গ খোঁজে বের করে প্রতিকারের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী,নেজামে ইসলাম পাটির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ