বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী

করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক মিজানুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার হয়েছিল ৫৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন মিজানুর রহমান খান। প্রথম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১০ জানুয়ারি) বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মিজানুর রহমান খানের ভাই সিদ্দিকুর রহমান খান ও মসিউর রহমান খান সাংবাদিকতা পেশায় রয়েছেন। ছোট ভাই মসিউর রহমান খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক।

মিজানুর রহমান খান বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেছেন। তিনি সংবিধান ও আইন নিয়ে লেখালেখি করেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ জাতীয় দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে ছিলেন। তার উল্লেখযোগ্য বই সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, ১৯৭১: আমেরিকার গোপন দলিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ