মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মহামারির কারণে এবছর ফেব্রুয়ারিতে একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আয়োজন করা হবে।

রোববার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বিষয়টি জানান।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারিতে বইমেলার আয়োজন করা সম্ভব নয়। পরিস্থিতি উন্নতি হলে আমরা সিদ্ধান্ত নেব বইমেলা কখন হবে।

গ্রন্থমেলার অন্যতম আয়োজক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারিতে না পারলেও যেন মার্চ মাসের মধ্যেই বইমেলার আয়োজন করা হয়।

প্রকাশকদের প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, আমরা আপাতত বইমেলা স্থগিত করেছি। পরিস্থিতি বিবেচনায় তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আমরা ভার্চুয়ালি বইমেলা করব কিনা, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা সিদ্ধান্ত নিয়ে অচিরেই জানাব আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান কীভাবে করা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ