বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী

সাঈদ খোকনের প্রশ্ন: তাপসের মান সম্মানের বাজারমূল্য কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মাদ সাঈদ খোকন নিজের বিরুদ্ধে হওয়া মানহানির মামলার প্রতিক্রিয়ায় বলেছেন, এ মানহানির মামলার আইনি মোকাবিলার পাশাপাশি রাজপথে দেনা পাওনার হিসেব হবে।

আজ সোমবার (১১ জানুয়ারি) তার বিরুদ্ধে হওয়া মানহানির মামলার প্রতিক্রিয়ায় সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন। এর আগে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানান ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

তাপসের বক্তব্য প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, তাপসের মান সম্মানের বাজারমূল্য কত? মামলার পূর্ণাঙ্গ বিবরণী পাওয়ার পর সেটা আমি জানতে পারবো। এ মামলার আইনি মোকাবিলার পাশাপাশি রাজপথে দেনা-পাওনার হিসেব হবে, ইনশাআল্লাহ।

আজ সোমবার ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

এর আগে আজ সকালে রাজধানী কমলাপুর, টিটিপাড়া, সায়েদাবাদ, গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্ট এর ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছিলেন বর্তমান মেয়র তাপস। এরপরই সাঈদ খোকনের বিরুদ্ধে এই মামলা দায়েরের খবর এলো।

প্রসঙ্গত, পুরান ঢাকার কয়েকটি এলাকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে ডিএসসিসির বর্তমান ও সাবেক মেয়রের এই কথা লড়াই চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ