রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাদিসের সবক পড়াচ্ছেন চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া রশিদিয়া আহছানাবাদ চরমোনাই মাদরাসায় হাদিস শরিফের দরস প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ (১১ জানুয়ারি) সোমবার বাদ জোহর জামিয়ার দাওরায়ে হাদিস (তাকমীল) জামাতের ছাত্রদের এ দরস প্রদান করেন তিনি। বিষয়টি চরমোনাই পীরের পিএস মাওলানা আবু বকর আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দেশব্যাপাী মাহফিলের পাশাপাশি চরমোনাই মাদরাসায় শামায়েলে তিরিমিজির দরস দেন। ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো দরসে প্রদত্ত তার আলোচনা শোনেন।

তিনি আরও জানান, জামিয়া রশিদিয়া আহছানাবাদ চরমোনাই মাদরাসায় বুখারী শরীফের কিতাবুল ওহীর দরস প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী ফয়জুল করীম। এছাড়া বুখারী প্রথম খণ্ডের দরস দেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল মান্নান আজিজী ও দ্বিতীয় খণ্ডের দরস দেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল মান্নান পটুয়াখালী।

চরমোনাই মাদরাসার আলিয়া শাখায় অনেক বছর মেশকাত শরীফ পড়িয়েছেন মুফতি রেজাউল করীম। আর কওমি শাখায় শামায়েলে তিরমিজি পড়ান প্রায় ১০-১২ বছর যাবত। জানা গেছে, চরমোনাই মাদরাসার কওমি শাখায় মোট ছাত্রসংখ্যা য়েছেছে প্রায় তিন হাজার।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ