মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

অতিউৎসাহীরা সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন : তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘অতিউৎসাহী দুই আইনজীবী এই মামলা করেছেন বলে জানতে পেরেছি। এই মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি তাদের বলব, মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নিন।’

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সাঁকরাইন (ঘুড়ি) উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ তাপস।

ডিএসসিসি মেয়র আরও বলেন, গত ৯ জানুয়ারি সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, গতকাল আমি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাকে না জানিয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে দু’টি মামলা করেছেন।

তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার আবেদন করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম।

এদিকে আজ দুটি মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। এর মধ্যেই মেয়র তাপসের পক্ষ থেকে এ ধরনের আহ্বান এলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ