বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে ভারত: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারত আইএসের প্রতি সমর্থন ও উস্কানি দিয়ে পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ভারত আইএসকে ব্যবহার করে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এইসব সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে কর্মরত শ্রমিকদেরকে নির্মমভাবে হত্যা করছে।

সম্প্রতি বেলুচিস্তানের মাচে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় শিয়া মুসলিম শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে কোয়েটায় বসবাসকারী শত শত হাজারা শিয়া মুসলমান ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে ওই অঞ্চলে সংখ্যালঘু শিয়া মুসলমানদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বাস্তবতা হচ্ছে, ভারত কিংবা পাকিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টির লক্ষ্যে উগ্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়ার জন্য সবসময়ই ইসলামাবাদ ও নয়া দিল্লি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের যেখানেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার জন্য নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেছে।

অন্যদিকে ইসলামাবাদও সেদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেয়া ও তাদের সমর্থনের জন্য ভারতকে অভিযুক্ত করে আসছে। সম্প্রতি বেলুচিস্তানের কয়লা খনিতে আইএসের হামলায় যে ১১ জন শিয়া মুসলিম শ্রমিক নিহত হয়েছে তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারো ভারতকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই নয়াদিল্লি এসব সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ