শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

পিতার হারাম সম্পদ মিরাস হিসেবে পেলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: হুজুর, আমার পিতা বাংলাদেশ ব্যাংকে কর্মরত। যতটুকু জানি, ব্যাংকের ইনকামকে ওলামায়ে কেরাম হারাম বলেই ফতোয়া দেয়। আমিও সেই অনুযায়ী আমার বাবাকে বুঝানোর চেষ্টা করেছি এবং তার থেকে কোন খরচও নেই না আমার ইনকামের সামর্থ হবার পর থেকে। প্রশ্ন হলো, উল্লেখিত ক্ষেত্রে বাবার সম্পত্তি ওয়ারিশ হিসেবে আমার জন্য হালাল হবে কি না? যদি না হয়, সেক্ষেত্রে আমি কিভাবে ভাগ হওয়া সম্পত্তি (যেহেতু অন্য ভাই-বোনদের মাঝেও ভাগ হয়েছে) কোন রাস্তায় খরচ করতে পারি যাতে আমার পিতার জন্য পরকালে উপকার হয়?

উত্তর: যদি আপনার বাবার সম্পদ পুরোটাই সুদী ব্যাংকের চাকুরীর মাধ্যমে অর্জিত। তাহলে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। এসব সম্পদ কোন গরীব দুঃখী মানুষ। বা কোন দ্বীনী মাদরাসায় দান করে দিতে পারেন। আর যা অন্যান্য হালাল মাধ্যমে অর্জিত। তা মিরাছ হিসেবে গ্রহণ করাতে কোন সমস্যা নেই। দলিল: ফতোয়ায়ে শামী-৭/৩০১। বাজলুল মাজহুদ-১/৩৭।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ