শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রতিপেক্ষর হামলায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নড়াইলের চণ্ডিবরপ্রু ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে তিনি মারা যান।

নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, গেলো ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন নড়াইলে যাচ্ছিলেন। আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া গ্রামে পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮-১০জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি মুহা. ইলিয়াস হোসেন জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ