বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পিঠ বাঁচাতে এখন সবাই নৌকায় উঠতে চায়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন সবাই নৌকায় উঠতে চায়, লুটপাট করে পিঠ বাঁচাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেছেন, ‘অনেকে লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চাচ্ছে। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না। নৌকায় বেশি মানুষ উঠলে ডুবে যাওয়ার আশঙ্কা আছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘সামনে পৌরসহ নানা নির্বাচন শুরু হয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা অংশগ্রহণ করবে তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে। দলের দুঃসময়ে দুর্দিনে যারা হাল ধরেছিলেন তাদেরই মূল্যায়ন করা হবে।’

কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘১২ বছরে দেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে দলের নেতাকর্মীদের। আজকে বাংলাদেশের দেড় কোটি মানুষ নানা প্রকার ভাতা পাচ্ছে। ১২ বছর আগে এ দেশের কী অবস্থা ছিল, আজ কী অবস্থা, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ স্বপ্নেও ভাবেনি কক্সবাজার পর্যন্ত রেললাইন আসবে। কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর ঢাকা থেকে কক্সবাজার রেল পৌঁছাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে।’

এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন ড. হাছান মাহমুদ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

এ সময় বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম প্রমুখ।

এর আগে কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মজিবুল ইসলাম তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান‌।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ