বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চীন উইঘুরে ‘গণহত্যা’ চালিয়েছে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ‘উইঘুরদের ওপর গণহত্যা’ চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি । বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত কংগ্রেসনাল-এক্সিকিউটিভ অন চীনা (সিইসিসি)জানায়, নতুন নথিপত্রে গত বছর জিনজিয়াংয়ে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ দেখা গেছে, সম্ভবত সেখানে ‘গণহত্যা’ ঘটছে।

প্রতিবেদনে উইঘুরদের ওপর চীনের এমন পদক্ষেপকে বেদনাদায়ক এবং নজিরবিহীন বলে উল্লেখ করেছেন সিইসিসি-এর সহ-সভাপতি ডেমোক্র্যাট প্রতিনিধি জিম ম্যাকগোভারন। সেইসঙ্গে তিনি কংগ্রেস এবং আসন্ন বাইডেন প্রশাসনকে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, কয়েক লাখ উইঘুর মুসলিমদের বন্দিশিবিরে এবং তাদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে চীন। তবে চীন বরাবরই এসব অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

আলজাজিরা জানায়, প্রকাশিত এ প্রতিবেদনেরও নিন্দা জানিয়েছে চীনা সরকার। জিনজিয়াং পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বেইজিং জানায়, সেখানে উগ্রপন্থা থেকে মানুষকে মুক্ত করতে তাদের কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। উইঘুরদের ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখার খবর প্রকাশ হলেও চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে, সেগুলো কারিগরি শিক্ষা কেন্দ্র। তাদের দাবি, সেখানে মানুষের দক্ষতা বাড়ানো হচ্ছে।

এদিকে জাতিসংঘ বলছে, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর লোককে জিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ