শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

পৌর নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার সুযোগ নেই: ইসি মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৌর নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সামগ্রিক পরিবেশ নির্বাচনের সহায়ক না হলে, নির্বাচন সুষ্ঠু হয় না। যেকোনো পৌরসভার নির্বাচন বাতিলের বিষয়টি নির্ভর করে সহিংসতার মাত্রার ওপর।

মাহবুব তালুকদার আরো বলেন, ‘আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেছি। শনিবার দুপুর ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। ৩টি বুথে আমি ৩ জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’

নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবার ঐক্যমত প্রয়োজন জানিয়ে তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ