বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফাইজারের টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায়।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে, টিকা নেওয়ার পর যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। এসব মানুষের মৃত্যুর পর টিকা নিয়ে সতর্কতা জারি করেছে দেশটি।

এদিকে নরওয়ের জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যারা অত্যন্ত দুর্বল এবং শারীরিকভাবে সুস্থ নয় তাদের মধ্যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। যাদের বার্ধক্যজনিত সমস্যা রয়েছে, তাদের মধ্যেও টিকার কার্যকারিতা কম হতে পারে।

অপরদিকে, ফাইজার-বায়োএনটেক নরওয়ের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে টিকাকরণের পর মৃত্যু নিয়ে। তবে ফাইজারের মতে, এই মৃত্যু তাদের মতে অস্বাভাবিক কিছু নয়।

উল্লেখ্য, নরওয়েতে প্রায় ৩৩ হাজার মানুষকে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের এবং প্রবীণ ব্যক্তিদের টিকা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ