মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ব্রাজিলে করোনার আরেকটি রূপ শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে আক্রান্ত চারজনকে জাপানে শনাক্ত করা হয়েছে, যারা ব্রাজিল থেকেই জাপানে গিয়েছিলেন। তবে করোনার নতুন এই রূপের ক্ষেত্রে কোভিড-১৯ এর লক্ষণগুলো আরও তীব্র হবে কিনা তা এখনও জানা যায়নি।

ব্রাজিলে পাওয়া করোনার রূপটির রিসেপটর বাইন্ডিং ডোমেইনে (আরবিডি) তিনটি প্রধান রূপান্তর ঘটেছে যেটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত রূপটির বড় প্রতিচ্ছবি বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। করোনা ভাইরাসের আরবিডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান টার্গেট এবং টিকাগুলোরও প্রধান লক্ষ্য। এই আরবিডিতে পরিবর্তন তাই উদ্বেগজনক বিষয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ডিসেম্বরে ব্রাজিলের উত্তরের মানাউসে নতুন রূপটি শনাক্ত হয়েছে। এটি কোভিড-১৯কে আরও তীব্র পর্যায়ে নিয়ে যায় কিনা তা এখনও জানা যায়নি।

গত মাসে ব্রাজিলের আমাজন থেকে জাপানে যাওয়া চার ব্যক্তির মধ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়েছে। করোনার নতুন টিকা এই রূপটির বিরুদ্ধে কার্যকর কিনা তা জানতে টোকিওর গবেষকরা কাজ করছেন।

এদিকে, শুক্রবার থেকেই দক্ষিণ আমেরিকা থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি করোনার নতুন রূপটির ব্যাপারে ‘উদ্বিগ্ন’। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ