বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ম্যাক্রোঁ ও এরদোগানের পত্র বিনিময়: সম্পর্কের বরফ গলার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্পর্ক উন্নয়নে চিঠির আদান-প্রদানের মাধ্যমে নতুনকরে আলোচনায় বসতে সম্মত হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। চিঠিতে ইম্যানুয়েল ম্যাক্রোঁকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিসেপ তাইয়েপ এরদোগান গত বছর ফ্রান্সে সংঘটিত বেশ কটি হামলার জন্য সমবেদনা প্রকাশ করেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু শুক্রবার (১৫ জানুয়ারি) দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চিঠি আদান-প্রদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘চমৎকারভাবে চিঠির জবাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। চিঠির শুরুতেই ‘প্রিয় তাইয়েপ’ লিখে শুরু করেন তিনি।’

ম্যাক্রোঁর কথা উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্ক ইউরোপের গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। তুরস্কের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে উভয়ের সাক্ষাতের আশা ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট।’

এছাড়া সিরিয়া ও লিবিয়াসহ আঞ্চলিক ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা, সন্ত্রাসবাদ ও শিক্ষা বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন ম্যাক্রোঁ।

এদিকে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে চিঠি আদান-প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের প্রেসিডেন্স বিভাগ। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ