সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

একজন মুসলিমের ধর্ম-বিশ্বাস যেমন হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আহমাদ রফিক।।

পৃথিবীতে ইসলাম ছাড়া আরো যত ধর্ম আছে সব মিথ্যাধর্ম। একমাত্র ইসলামই সত্যধর্ম। ইসলামেই মানবের মুক্তি। অন্য কোনো ধর্মে মানবের মুক্তি নেই।

এই কথাটুকু বিশ্বাস করতে গেলে যদি অন্য ধর্মের প্রতি দয়ার্দ্র হয়েও আপনার-আমার মন সামান্য কেঁদে উঠতে চায়, তাহলে আসুন তাওবা করি। নিজের ইসলামকে প্রশ্ন করি।

সব ধর্মকে সত্য মনে করা বা স্ব-স্ব ধার্মিকদের জন্য তাকে মুক্তির উপায় মনে করা যাবে না। ‘নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম’– আল ইমরান।

তবে অন্য ধর্মের মানুষদের প্রতি (ধর্মের প্রতি না) সম্প্রীতি থাকবে, সহনশীলতা থাকবে, যতটুকু ইসলাম অনুমোদন করে। যতটুকু করে না ততটুকুতে ‘আল ওয়ালা ওয়াল বারা’ তথা সম্পর্ক নিরূপক হবে ইসলাম।

অনেক মুসলিমই আছে যাদের বিশ্বাস, সব ধর্মই সত্য, যেমন ইসলাম তেমন হিন্দু-বৌদ্ধ ও। মনে করা হয়, যেন শুধু জন্মসূত্রেই হিন্দু-মুসলিমের এই বিভেদ। স্ব-স্ব ধর্মে প্রত্যেকেই মুক্তিপ্রাপ্ত।

এক অর্থে এরা ভাববাদী। সর্বধর্মীয় মহানুভবতায় কাতর। ইসলাম তা সমর্থন করে না। ইসলামে এই লোকাল মহানুভবতার ভ্যালু নাই, রেট নাই। ইসলাম ছাড়া কোনো ধর্মই সত্যধর্ম না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ