রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

বিএনপির বিজয়ী কাউন্সিলরের হত্যাকারীদের শাস্তি হবে: অতিরিক্ত ডিআইজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্চের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম।

আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি জানান, তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ইতিমধ্যে তাদের তদন্ত শুরু করেছে। তদন্তে হত্যার সঙ্গে যাদের যোগসাজশ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

এর আগে গতকাল শনিবার সিরাজগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জয় পাওয়ার পর কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় তরিকুল ইসলাম খানকে। এ হত্যাকাণ্ডে তার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ