শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘনকুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘনকুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১১টা থেকে নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পন্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মুহা. মাহবুব হোসেন জানান, রোববার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১১ টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় সোমবার সকাল ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ