বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘আশকারায় বেপরোয়া মাঠ প্রশাসন, সরকারের ক্ষমতালিপ্সার শিকার হচ্ছে দেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ পরিচালনায় প্রধান কাজটি করে দেশের জনপ্রশাসন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, আশকারা দিয়ে দেশের জনপ্রশাসনকে বেপরোয়া করে ফেলা হয়েছে। বাংলাদেশের জনপ্রশাসন সম্পর্কে সাধারণ তথ্য যে, অনিয়ম করলে শাস্তি হয় না, অপরাধের পরে তদবির করে পুরস্কারও জেতেন কেউ কেউ, কোন ঘটনায় শাস্তি হলেও তা প্রচার হয় না। আনীত অভিযোগ নিস্পত্তির সময়সীমা নেই, স্থানীয় চাপ মোকাবিলায় মানিয়ে চলার নির্দেশনা দেয়া হয়।

তিনি আরো বলেন, জনগণের করের টাকায় তাদের প্রতিপালন করা হয়। তাদের দক্ষতার ওপরেই দেশের উন্নয়ন-উন্নতি নির্ভর করে। সেজন্য জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন ও পেশাদার হিসেবে গড়ে তোলা টেকসই উন্নয়নের প্রধান শর্ত। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ৫০তম বছরেও দেশে স্বাধীন, পেশাদার ও দক্ষ কোন জনপ্রশাসন গড়ে তোলা যায় নাই।

চরমোনাই পীর আরো বলেন, ফলে দেশের জনপ্রশাসন দেশের জন্য বোঝা হয়ে দাড়িয়েছে। প্রতি বছর এডিপির বৃহৎ অংশ অবাস্তবায়িত থাকছে। চলতি অর্থ বছরের প্রথম চারমাসে বাজেট বাস্তবায়নও গত বছরের চেয়ে কমে গেছে। অথচ প্রতিবছরই জনপ্রশাসনের পেছনে ব্যয় বাড়ছেই। তিনি বলেন, জনপ্রশাসন এভাবে বেপরোয়া ও অপেশাদার হওয়ার প্রধান দায় ক্ষমতাসীনদের। তারাই ক্ষমতার স্বার্থে জনপ্রশাসনকে দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে জনপ্রশাসন দেশের কর্মচারী হওয়ার বদলে তারাই দেশের শাসকে পরিনত হচ্ছে। এর দায় সম্পুর্ণই ক্ষমতাসীনদের। বিশেষত আওয়ামীলীগ সরকারের। তারা নির্বাচনের সময় প্রশাসনকে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করে নিজেরাই প্রশাাসন নির্ভর হয়ে পড়েছে।

তিনি বলেন, জনপ্রশাসনকে অবশ্যই পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য তাদের কোন সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগকে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ