মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী

এইচএসসির ফল প্রকাশে সংশোধনী আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে সৃষ্ট পরিস্থিতির মাঝে ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশে শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব পেশ করেন। এ সময় সব সংসদ সদস্যদের হ্যাঁ ভোটে এটি পাশ হয়।

একই সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী একদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে শিক্ষা বোর্ড আইন এবং দুই দিনের মধ্যে কারিগরি ও মাদরাসা বোর্ড আইন প্রেরণ করা হোক।

পরে সকল সংসদ সদস্যরা এটিতে হ্যাঁ বলে সম্মতি দিলে শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব পাশ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ