বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তিন মাসে ২৭৬ টি বই পড়ে মুসলিম শিশুর বিস্ময় সৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

বইয়ের প্রতি মানুষের অকৃত্রিম ভালবাসার নানা উদাহরণ প্রায়ই শোনা যায়। কিন্তু শৈশবেই এতো বড় বইপোকার কথা হয়তো আগে শোনেন নি। সালমান আল মুনতাদির নামে মাত্র আট বছর বয়সী আলজেরিয়ান এক শিশু বই পড়ে রীতিমতো অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। মাত্র তিন মাসে ২৭৬ টি বই পড়েছে সে। মজার ব্যাপার হল- এসব বইয়ের স্তুপ দৈর্ঘে তাকেও ছাড়িয়ে গেছে।

আল জাজিরা আরবি জানিয়েছে, অল্প সময়ে বই পড়ার ক্ষেত্রে সালমান আল মুনতাদির আরববিশ্বে রেকর্ড গড়েছে। তা ছাড়া তার আগে বিশ্বে মাত্র একজন এতো অল্প সময়ে এ পরিমাণ বই পড়তে সক্ষম হয়।

ছোট্ট সালমানের অসাধারণ এই কীর্তি দারুণভাবে প্রভাবিত করেছে আলজেরিয়ার সংস্কৃতিমন্ত্রী মালিকা বিনদৌদাকে। তিনি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেছেন, মাত্র তিন মাসে ২৭৬ টি বই পড়ে সালমান যে বড় একটি লক্ষ্য অর্জন করেছে-এতে আমি খুবই আনন্দ অনুভব করছি। সে আমাদের সবাইকে তার অনন্য অভিজ্ঞতার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সব কাজে ইচ্ছাশক্তিই মূল।

অপরদিকে নতুন বছরের শুরুতে সালমানের বই পড়ার সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। অনলাইনে সক্রিয়রা আলজেরিয়ান এই মুসলিম শিশুর কীর্তিতে মুগ্ধ হয়ে নানা স্তুতিবাক্যে তার জন্য শুভকামনা জানিয়েছেন। তারা বলছেন, সালমানের বই পড়া থেকে শিক্ষার্থী ও অবিভাবক আমাদের সবারই উৎসাহ লাভ করে বেশিবেশি পড়াশোনা করা উচিৎ। সূত্র: আল জাজিরা ও মাগরিব ভয়েজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ