শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মহেশখালী কুরআন প্রচার সংস্থার তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

সমূদ্রনগর কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় সংস্থা মহেশখালী কুরআন প্রচার সংস্থার ব্যবস্থাপনায় কোভিড-১৯ থেকে মুক্তির লক্ষ্যে দোয়া ও ৩৮ তম তাফসীরুল কুরআন মাহফিল আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার উপ-পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা ফোরকানুল্লাহ খলীল।

সম্মেলনে সংস্থার প্রধান উপদেষ্টা ও শায়খুল হাদিস মাওলানা শামশুল আলমের সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক গবেষক ও লেখক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতীব মুফতি এহসানুল হক জিলানী আলোচনা করবেন।

এছাড়া অন্যান্যদের মাঝে আলোচনা করবেন- রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা স্যায়িদুল আলম আরমানী, চট্টগ্রামের সাতকানিয়া মহিউচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ও মহেশখালী জামিয়া আশরাফিয়া ঝাপুয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা এনায়াত উল্লাহ প্রমুখ।

সম্মেলনে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার তারেক বিন ওসমান শরীফ, আল ইমান আদর্শ মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক শায়খ সাইফুল্লাহ মাদানীসহ স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধিগণ উপস্থিতির থাকবেন।

সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ফোরকান হোসাইন তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষে সকলের কাছে ও উপস্থিতি কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ