বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকার ভ্যাকসিন নিয়ে লুটপাটে জড়িয়ে পড়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন হয়েছে। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি নীরব ছিলেন না। তিনি সরাসরি যুদ্ধ করেছেন। রণাঙ্গনে থেকে যুদ্ধ করে তিনি দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। শুধু তাই নয়, ৭৫ সালে যখন জাতি তার ওপরে দায়িত্ব অর্পণ করে তখন তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বিএনপির ওপরে চলছে অত্যাচার নির্যাতন। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নেতাকর্মীদের খুন-গুম করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য আজকে নতুন করে শপথ গ্রহণ করছি। আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করবো। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ