মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী

নির্বাচিত ২ কাউন্সিলরকে বহিষ্কার করল আওয়ামী লীগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর দাগনভূঞা পৌরসভার ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকেলে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।

অভিযোগ পত্রে বলা হয়েছে, বহিষ্কৃত দুজনই জেলা আওয়ামী লীগের পক্ষ হতে ঘোষিত দাগনভূঞা পৌরসভায় দলের কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়ে জয়লাভ করেন। জয়ী হয়ে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় থেকে নির্বাচনে ভূমিকা পালনকারী কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এ ঘটনায় থানায় মামলা হয়।

বিজ্ঞপ্তিতে জয়নাল আবেদিন মামুন উল্লেখ করেছেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ