সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

মাটির ময়না ছবির আনু মিডিয়া ছেড়ে ধর্মের পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: ২০০২ সালে তারেক মাসুদের মাটির ময়না ছবির মুল চরিত্রে অভিনয় করা আনু ২০১৩ সালে মিডিয়া জগত ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করছেন।

গত রোববার অভিনয়ে জাতীয় পুরস্কার পাওয়া আনু সাথে সাক্ষাৎ করে তার বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মিডিয়া ছেড়ে আমি বেশ ভালো আছি। মিডিয়া জগতে অনেকেই আমার সাথে প্রতারণা করছে। আমাকে ব্যবহার তারা উপরে উঠছে কিন্তু তারা আমাকে উপরে উঠাননি।

কিন্তু মিডিয়ার রঙ্গিন জগত ছেড়ে এখন আমি বেশ ভালো আছি। ২০১৩ সালে আমি আল্লাহর রাস্তায় তাবলীগ জামাতের তিন চিল্লার সফর করি। রংপুরসহ বেশ কয়েকটি জেলাতে আমার সফর পরে। এ ছাড়াও অনেক বার তিন তিন করে জামাতে সময় দিয়েছি। কাকরাইলের মারকাজেও খেদমতে ছিলাম দশ দিন।

কমান্ডো মুভির বিষয় জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া সব সময়ে ইসলামকে হেয় করতে চায় তাই তারা এমন ছবি তৈরী করে। কমান্ডো ছবিতে কালেমার পতাকা নিয়ে যা করা হয়েছে তা অত্যন্ত ঘৃন্য ও নিন্দনীয়। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের এই ছবিটি বর্জন করতে হবে।

আনু বলেন, দ্বীনের পথে আসায় এখন আমি আর অযথা আড্ডা দেই না, গান শুনি না, ছবি দেখি না। সব ত্যাগ করেছি। এক প্রশ্নের উত্তরে জবাবে তিনি বলেন, কেউ এখন আর আমাকে প্রলোভন দেখিয়ে মিডিয়া নামক রঙ্গিল জগতে অন্তর্ভুক্ত করতে পারবে না। তবে কেউ যদি ইসলামী কন্টেন্ট তৈরীর জন্য প্রপোজ করেন তাহলে আনু প্রস্তুত আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ