মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আইসিইউতে শাইখুল হাদীস আল্লামা শামসুল ইসলাম; দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বার্ধক্যজনিত নানা জটিলতায় ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস, ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা শামসুল ইসলামের শারীরিক অবনতি হওয়ায় কিশোরগঞ্জ থেকে ঢাকা আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল বুধাবার রাতে তাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থেকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।

বর্তমানে তিনি আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন বলে জানান তার জামাতা মাওলানা আমিনুল ইসলাম মামুন। তার সার্বিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান তিনি।

আল্লামা শামসুল ইসলাম একজন বিছক্ষন ও বর্ষীয়ান আলেমদ্বীন। প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী। হাদীস শাস্ত্রের উপর বিশেষ দক্ষতা থাকায় আল জামিয়াতুল ইমদাদিয়ায় ১৯৮৩ থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পাঠদান দিয়ে আসছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের প্রচারে তার রয়েছে অসামান্য ভূমিকা। ফলে পুরো দেশেই তার হাজারো ছাত্র ও ভক্ত রয়েছে।

এছাড়াও তিনি তাফসিরে শাস্ত্রেও অসামান্য দক্ষতা থাকায় ১৯৮৬ থেকে ঐতিহাসিক শহীদী মসজিদে প্রতি শনিবার সন্ধ্যায় কোরাআনে পাকের তাফসির করে আসছিলেন। সুর ফাতেহা থেকে শুরু করে বর্তমানে তিনি সূরা ইকরা পর্যন্ত তাফসির সম্পন্ন করেছেন। তার তাফসিরেও হাজারো মহিলা দ্বীনের পথে ফিরে এসেছেন। এজন্য কিশোরগঞ্জের মানুষের মধ্যমনি হিসেবে সবাই তাকে সমিহ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ