মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী

বিশ্বব্যাপী করোনা থেকে মুক্তি পেতে মাদীনাতুল উলুম হবিবপুর মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক সেবা সংস্থা মাদীনাতুল খাইরী আল ইসলামি পরিচালিত জগন্নাথপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে আজ ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার এক দু’আ মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল মুসলমানদের রূহের মাগফিরাত কামনা ও অসুস্থ সকলের রোগ মুক্তি জন্য খতমে শিফা ও খতমে কোরআন পরবর্তী দু’আ মাহফিলে লন্ডন থেকে জোমের মাধ্যমে উদ্বোধনি বক্তব্য পেশ করেন মাদীনাতুল খাইরী আল- ইসলামির চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

নারিকেল তলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তারিফ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন-সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, হরিহরপুর মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মওলানা সৈয়দ আবদুর রাজ্জাক, স্পেন দারুল কোরআন ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, লন্ডনের বিশিষ্ট আলেম মাওলানা আজিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদ, মুফতি শাব্বির আহমদ খাঁন, মাওলানা নুরুদ্দিন আহমদ, মাওলানা মুনছিফ আলী, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ,মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আবদুল খালিক,হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, আলহাজ আবুল মনছুর, আলহাজ আবু হুরাইরা ছাদ মাস্টার, আলহাজ জাহাঙ্গীর আলী পমুখ।

লন্ডন থেকে জোমের মাধ্যমে দু’আতে শরিক ছিলেন আলহাজ শফি আহমদ জিতু, আলহাজ আবু সুফিয়ান চৌধরী খুকন, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, আলহাজ সুলতানা মিয়া, জনাব সুন্দর আলী, ফুজায়েল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।

পরিশেষে শায়খ মাওলানা হাফিজ ফখরুল ইসলামের দু’আর মাধ্যমে সভার সমাপ্তি হয়। সভা শেষে সহস্রাধিক মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ