বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইউক্রেনের নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুনে পুড়ে মারা গেছেন ১৫ জন। দগ্ধ আরও পাঁচজনকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছে।

ইউরো নিউজ দেশটির জরুরি বিভাগের বরাতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি হাসপাতালে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ৫০ দমকলকর্মীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু আগুন নেভার আগেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোতলা হাসপাতালটিকে আবাসিক ভবন বলছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে সেখানে হাসপাতাল পরিচালনার জন্য অনুমতি ছিল কিনা বিষয়টি এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে হতাহতে এক টুইটবার্তায় শোক জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদাইমার জেলেনস্কি। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে রাজ্য তদন্ত কমিশনকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

যারা আপনজন হারিয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে স্থানীয় কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভোলোদাইমার জেলেনস্কি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ