মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

দখলবাজদের উচ্ছেদে কোনও নোটিশ দেয়া হবে না: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদারদের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীজুড়ে ড্রোনের সহায়তায় নজরদারি চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, অবৈধ দখলবাজদের উচ্ছেদের জন্য কোনও ধরনের নোটিশ দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে ডিএনসিসি।

আজ শুক্রবার সকাল ১০টার পর রাজধানীর মিরপুর-১১ এর ৪ নম্বর অ্যাভিনিউয়ে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানকালে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) অবহিত করা হয়েছে। রাস্তা বর্ধিত করা হলে এসব বৈদ্যুতিক খুঁটিগুলো দৃষ্টিকটু হবে, দ্রুত এসব ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা হয়েছে।

মেয়র বলেন, স্বাধীনতার পর ৪৯ বছর ধরে এই সড়কটি দখল করে রাখা হয়েছে, এটা উদ্ধার করা হচ্ছে। গতকাল ৮৫ শতাংশ উচ্ছেদ করা হয়েছিল, বাকিটার উদ্ধার কাজ চলছে। উচ্ছেদের পর এটা যাতে আর দখল না হয়, সেদিকে নজর রাখা হবে।

তিনি বলেন, ‘মিরপুর ১১ এর চার নম্বর অ্যাভিনিউয়ের উচ্ছেদ কার্যক্রম আরও কয়েকদিন চলবে। দখলবাজদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাচ্ছে। দখলবাজদের দৌরাত্ম্য ঠেকাতে সিটি করপোরেশন মাঠে রয়েছে। সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাস্তাটি কয়েকদিনের মধ্যে পরিচ্ছন্ন করে সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। এ জন্য ৩০ কোটি টাকা বাজেট হয়েছে। রাস্তা থেকে শুরু করে খাল বিভিন্ন স্থাপনা অবৈধ দখলদারদের কব্জায় চলে যাচ্ছে।’ অবৈধ দখলদারদের প্রতিরোধ করতে সব ধরনের নজরদারি থাকবে বলেও জানান মেয়র।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, সড়ক প্রসস্ত করার জন্য রাজউকের জমিতে স্থাপনায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার যেসব ভবন অর্ধভাঙা হয়েছিল আজ তা সম্পূর্ণ ভাঙা হবে। সেইসঙ্গে স্থাপনার ভাঙা অংশ অপসারণ করা হবে। গতকাল চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ সকাল থেকে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে বিভিন্ন স্তুপ সরানোর প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ